নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার ১
আন্তর্জাতিক

নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার দায়ে গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু শ্রেণির শিক্ষার্থীকে (৬) অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

গ্রেফতারকৃত নুর মোহাম্মদ (৪০) উপজেলার পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোট গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম বলে জানা যায়।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর গত মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার ৩নং পরকোর্ট ইউনিয়নের পূর্ব শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার সকাল ৭টার দিকে ওই শিশু কিন্ডারগার্টেনে গেলে তাকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করা হয়। তাৎক্ষণিক ভিকটিম ঘটনাটি পরিবারের কাউকে অবগত করেননি।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

পরে এ ঘটনায় গত বৃহস্পতিবার ৩১ মার্চ রাত ১০টার দিকে ভুক্তভোগীর পরিবার চাটখিল থানায় মৌখিক ভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমের বর্ণনা অনুযায়ী সন্দেহজনক ভাবে নুর মোহাম্মদকে গ্রেফতার করে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন এ ঘটনায় শুক্রবার দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা