আন্তর্জাতিক

দায়িত্ব প্রাপ্তির ৯০ মিনিটেই  শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : তিন দফায় নির্বাচন শেষে গত ১০ নভেম্বর বিহার রাজ্যের বিধানসভার ফলে জয় পেয়ে সরকার গড়ে বিজেপি-জেডি (ইউ) জোট। কিন্তু দায়িত্ব নেয়ার দেড় ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী।

দৈনিক আনন্দবাজার ও ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিহারের রাজধানী পটনায় মু্খ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ইস্তফা দেন দুর্নীতি মামলায় অভিযুক্ত মেওয়ালাল।

বিহারের জামুই জেলার তারাপুর আসন থেকে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) থেকে বিধায়ক নির্বাচিত মেওয়ালাল শপথ নেয়ার পর থেকেই বিরোধী দলগুলো সরব হয়েছিল।

সোমবার শপথ নেয়ার পর বৃহস্পতিবার১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বিহারের শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মেওয়ালাল। এর দেড় ঘণ্টার মাথায় পদত্যাগ করথে তার পদত্যাগপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।

মেওয়ালাল ২০০৫-১০ ভাগলপুরের বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে। ওই সময় মেওয়ালালের স্ত্রী নীতা তারাপুরের জেডি (ইউ) বিধায়ক ছিলেন।

২০১৫ সালে জেডি (ইউ) এর মনোনয়ন নিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন মেওয়ালাল। ২০১৭ সালের শুরুতে প্রকাশ্যে আসে তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ। সরব হয় বিহারের তৎকালীন বিরোধী দল বিজেপি।

প্রাথমিক তদন্তের পরে তার বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ ভারতীয় দণ্ডিবিধির একাধিক ধারায় মামলা হয়েছিল। তখন তাকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির পরিষদীয় নেতা সুশীল মোদি।

ভাগলপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন তার বিরুদ্ধে ১৬১ জন সহকারী অধ্যাপক ও জুনিয়র বিজ্ঞানী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তখন তাকে দল থেকে বহিষ্কার করেন নিতীশ কুমার।

এর পর গ্রেফতার এড়াতে তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। তবে বেশি দিন সেই শাস্তি বহাল থাকেনি। এ বারের ভোটেও দলের মনোনয়ন পেয়ে বিধায়ক হন মেওয়ালাল।

মেওয়ালালের বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রসঙ্গ তুলে বিহারের বিরোধী রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব গত বুধবার এক টুইট বার্তায় লেখেন, ‘একজন পলাতক অপরাধীকে রাজ্যের মন্ত্রী করা হলো।’

অবশ্য মেওয়ালাল দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি নির্দোষ। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় মামলার কথা জানিয়েছি। পুলিশ এখনও আমার বিরুদ্ধে কোনও চার্জশিট জমা দিতে পারেনি।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা