আন্তর্জাতিক

প্রতি ১৭ সেকেন্ডে একজন করে মারা যাচ্ছে ইউরোপে : ডাব্লিউএইচও

সান নিউজ ডেস্ক : ইউরোপীয় দেশগুলোতে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা আবার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও বলেছে, আগামী ছয় মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হবে।

ডাব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ইউরোপে গত এক সপ্তাহে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৯ হাজার মানুষ মারা গেছে। এই পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে প্রতি ১৭ সেকেন্ডে করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হচ্ছে।

ক্লুগ অবশ্য একথাও বলেন, কিছু দেশে লকডাউন কড়াকড়ি করার মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। গত মাসে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর এই ভাইরাসের প্রকোপ ঠেকানোর জন্য বেশিরভাগ ইউরোপীয় দেশে লকডাউন বাস্তবায়নে কড়াকড়ি আরোপ করা হয়।

ডাব্লিউএইচও’র পরিসংখ্যান অনুযায়ী ইউরোপে এ পর্যন্ত এক কোটি ৫৭ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং তিন লাখ ৫৪ হাজার মানুষ মারা গেছে। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগ ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির নাগরিক। এসব দেশের মধ্যে ব্রিটেনে সর্বাধিক ৫৩ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। অন্যদিকে আক্রান্তদের সংখ্যার দিক থেকে ফ্রান্স সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।

হ্যান্স ক্লুগ বলেছেন, বিশ্বের মোট কোভিড আক্রান্ত রোগীর ২৬ শতাংশ এবং মোট মৃত্যুবরণকারীদের ২৮ শতাংশ ইউরোপের অধিবাসী। তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের প্রতি ইঙ্গিত করে বলেন, খুব শিগগিরই ভোরের সুবাতাস বইবে কিন্তু তার আগে আগামী ছয় মাস ইউরোপকে কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হবে।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা