খুলনার তিন হাসপাতালে করোনা চিকিৎসা সামগ্রী হস্তান্তর
স্বাস্থ্য

খুলনার তিন হাসপাতালে করোনা চিকিৎসা সামগ্রী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েলের দেওয়া করোনা চিকিৎসায় ব্যবহৃত ‘হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর’ তিনটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তিনটি মেশিন পেয়েছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল, ডায়াবেটিকস হাসপাতাল ও সদর হাসপাতাল।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে মহানগর আওয়ামী লীগ আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

মেয়র বলেন, ‘সাধারণ মানুষের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবদিক থেকেই কাজ করে যাচ্ছে। করোনায় বিশ্ব যখন বিধ্বস্ত তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য এই কন্যা অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন। সারাবিশ্ব যখন স্বাস্থ্যসেবায় নাজেহাল, তখন তিনি করোনা রোগীদের সেবা দিতে সফল হয়েছেন। যা বিশ্বে মডেল হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ্ উদ্দিন জুয়েল যোগ্য উত্তরসুরী ও মানবিক মানুষ হিসেবে করোনায় আক্রান্ত রোগীদের জন্য তিনটি হাসপাতালে ‘হাই ফ্লো হিউমিডিফায়ার ও অক্সিজেন কনসেন্ট্রেটর’ দিয়েছেন। এতে করোনা চিকিৎসায় আরো একধাপ এগিয়ে গেল খুলনা।’

তিনি আরো বলেন, ‘অনেক নেতা ক্যামেরা সর্বস্ব রাজনীতি করেন। ক্যামেরার সামনে বড় বড় কথা বলেন, অথচ বাস্তবে কাজ করার ক্ষেত্রে খুলনাকে ফাঁকি দিয়েছেন তারা। সারা বিশ্বের এই দুর্যোগের সময় সরকার এবং আওয়ামী লীগ যখন দুর্গত মানুষের পাশে, তখন বিএনপি ছবি তুলেই তাদের দায় শেষ করে।’

তিনি বলেন, ‘মানুষকে বিভ্রান্ত না করে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান।’

চিকিৎসকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনারা যে ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেজন্য আপনাদের কাছে খুলনার মানুষ কৃতজ্ঞ। তবে আপনাদের অধস্তনদের কাজের জবাবদিহিতার জায়গাটি আরো একটু পরিস্কার করে মানুষে সেবায় এগিয়ে আসুন।’

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার সভাপতিত্বে সেখ সালাহ উদ্দিন জুয়েলের এপিএস ডা. সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

অনুষ্ঠানে ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শামছুল আহসান মাসুম, খুমেকের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সমন্বয়ক ডা. ফরিদ উদ্দিন আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুন রেজা, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, যুুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা