স্বাস্থ্য

মাস্ক-স্যানিটাইজারের অনৈতিক ব্যবসার বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

নিউজ ডেস্ক:

দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্তের খবর আগেই দিয়েছে আইইডিসিআর। এ খবর ছড়ানোর পরই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি পণ্যের দাম অযাচিতভাবে বাড়িয়ে দিয়েছে।

২০ টাকার মাস্ক বিক্রি করা হচ্ছে ১০০ টাকা পর্যন্ত। তাই এ বিষয়ে সোচ্চার সরকারি প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এজন্য ভোক্তাদের সচেতনতায় একটি বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

ভোক্তা অভিযোগের ফেসবুক পেজে জানানো হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মানুষ যখন মাস্ক কিনতে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক তখনই একদল অসাধু ব্যবসায়ী চড়া দামে তা কিনতে সবাইকে বাধ্য করছে। এর বিরুদ্ধে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মাস্ক বা স্বাস্থ্য সুরক্ষার জন্য যেকোনো পণ্যের গায়ের দামের বেশি চাইলে রশিদ সংরক্ষণ করুন এবং আমাদের অবহিত করুন এই ০১৯৭৭ ০০৮০৭১ নম্বরে।

ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তিতে বিনা খরচে আমরা আপনাকে সব ধরনের সহায়তা করবো। অভিযোগ প্রমাণীত হলে আপনি পাবেন জরিমানার ২৫ শতাংশ অর্থ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা