শিক্ষা

ইবির জন্মদিন পালন

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির বিষয়ে 'মিট দ্যস প্রেস' করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবনে পতাকা উত্তোলন করে মৃত্যঞ্জয়ী মুজিব মুর‌্যালের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মকর্তারা অংশ নেয়। এসময় ছেলেদের পড়নে পাঞ্জাবি আর শাড়িতে নিজেদের সাজিয়েছে ছাত্রীরা। হাতে হাতে দেখা মেলেছে রং-বেরঙ্গের বেলুন।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেন, আমাদের যার যে দায়িত্ব সেটা পালন করলেই বিশ্ববিদ্যালয়টি সামনের কাতারে এগিয়ে যাবে। আর ইনোভেশন তৈরি করতে শিক্ষকরা ভাল ভূমিকা রাখতে পারেন। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের অডিট আপত্তি না রাখার আশ্বাস দেন উপাচার্য।

এদিকে সভা শেষে কেক কাটা হয়। পরে সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৪৪ বছরের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয় প্রসাশন, অফিস প্রধান, বিভিন্ন সমিতির প্রতিনিধিদের সাথে 'মিট দ্যা প্রেস' করেন কর্তৃপক্ষ।

এতে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন সাংবাদিকরা। এসময় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন কর্তৃপক্ষ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা