ছবি: সান নিউজ
শিক্ষা

ইবিতে শহীদ হাদির হত্যার বিচারের দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষোভ

ইবি প্রতিনিধি

জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন মুক্তিকামী জনতা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিন দুপুরে মানুষ মরে, প্রশাসন কী করে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল বলেন, “কোনো অদৃশ্য কালো শক্তির কারণে সরকার ও প্রশাসন হাদি হত্যার বিচার করতে ব্যর্থ হচ্ছে। আন্দোলন করলেই আমাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। মামলার তদন্তে শুধু শুটার ফয়সাল ও আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলরকে নির্দেশদাতা হিসেবে দেখানো হয়েছে। অথচ এর পেছনে যে বড় চক্র জড়িত, তা আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে এই সত্য লুকানো হচ্ছে, তা জানতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি আরও বলেন, “শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। একইভাবে আমাদের ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার ছয় মাস পার হলেও বিচার নিশ্চিত হয়নি। ভিসি নকীব মোহাম্মদ নাসরুল্লাহকে বলতে চাই, এই প্রশাসনের সময়েই সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার নিশ্চিত করতে হবে। তাই সকল শিক্ষার্থীকে আগামী রবিবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”

এ সময় শিক্ষার্থী তাজমিন রহমান বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার এক মাস পার হয়ে গেছে। যাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, তার বিচার দাবিতে আজও আমাদের রাস্তায় নামতে হচ্ছে—এটা লজ্জাজনক। খুনিরা প্রকাশ্যে চিহ্নিত হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। ডিজিএফআই, র‍্যাব ও পুলিশ প্রশাসনের ভূমিকা আমাদের গভীরভাবে হতাশ করেছে।”

তিনি আরও বলেন, “এই নীরবতা জনগণের মনে সন্দেহ সৃষ্টি করছে—‘সর্ষের মধ্যেই ভূত’ রয়েছে কি না। আমরা অবিলম্বে হাদি ভাইয়ের খুনিদের গ্রেপ্তার, হত্যার নেপথ্যের গডফাদারদের পরিচয় প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কোনো ফ্যাসিস্ট শক্তি যদি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তবে আমরা হাদি ভাইয়ের আদর্শে তাদের রুখে দেব।”

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, “আমরা ক্লান্ত হবো না, হতাশ হবো না। শহীদ শরিফ ওসমান হাদিকে ইতিহাস ও স্মৃতি থেকে মুছে যেতে দেব না। বাংলাদেশের প্রতিটি আন্দোলন ও বিপ্লবে সাধারণ মানুষ রক্ত দিয়েছে, কিন্তু সেই রক্তের ওপর দাঁড়িয়ে এক শ্রেণি ক্ষমতা দখল করেছে। হাদি চেয়েছিলেন স্বাধীনতার স্বাদ সারা দেশে পৌঁছে দিতে। তার আধিপত্যবাদবিরোধী চেতনার কারণেই তাকে হত্যা করা হয়েছে। ইতিহাস সাক্ষী—হাদি শহীদ হলেও তার উত্তরসূরিরা তার চেতনা যুগ যুগ ধরে বহন করবে। হাদি হত্যার এক মাস পূর্ণ হয়েছে; আমরা আবারও তার হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।”

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা