ঐতিহ্য ও কৃষ্টি

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

দিনাজপুর প্রতিনিধি

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণে রংপুরে পালিত হলো ‘ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদিবাসী পার্টি রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎গতকাল মঙ্গলবার সকাল ০৯:০০ ঘটিকায় রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী পার্টি রংপুর জেলা শাখার সভাপতি জয়বাবু পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিরামপুর, দিনাজপুর এবং বাংলাদেশ আদিবাসী পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: ‎শ্যামল মার্ডী (সভাপতি বাংলাদেশ আদিবাসী পার্টি ), দিনাজপুর জেলা শাখা ও সভাপতি, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ। ‎রেভারেন্ড সখরীয বৈরাগী পালক প্রধান, রংপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ। ‎শীতলী রানী পাহান মহিলা সদস্যা (৪,ব ৫ ও ৬নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্যা, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), কেন্দ্রীয় কমিটি। ‎ফ্লাবিয়াস হেমব্রম সদস্য (৫নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ),ন বিরামপুর উপজেলা শাখা। ‎নগেন্দ্রনাথ পাহান সদস্য (৮নং ওয়ার্ড), ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং সদস্য, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), দিনাজপুর জেলা শাখা। ‎জয় পাহান সভাপতি বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ) রংপুর জেলা শাখা। ‎রিপন ধানোয়ার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), রংপুর জেলা শাখা। ‎শ্রীমতি মিনা টপ্প্য মহিলা সদস্যা (১, ২ ও ৩নং ওয়ার্ড), লোহানীপাড়া ইউনিয়ন পরিষদম (বদরগঞ্জ, রংপুর) এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), বদরগঞ্জ উপজেলা শাখা। ‎উত্তম পাহান সভাপতি, বাংলাদেশ আদিবাসী পার্টি (ইঅচ), রংপুর সদর উপজেলা শাখা।
‎
‎আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য তুলেধরেন এবং আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষা ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা