ছবি : সংগৃহিত
সারাদেশ

উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে বাংলাদেশ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের অভিষেক অনুষ্ঠান, পরিচিতি, আলোচনা সভা, ও সাবেক কমিটিদের সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আত্মহত্যা থেকে তরুণীকে বাঁচাল পুলিশ

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স‍‍`র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ‍‍'র উপস্হাপনায় প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উচু করে উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দুরদর্শিতার যোগ্য নেতৃত্বে আজ তা সম্ভব হয়েছে,বাংলাদেশের উন্নয়ন দিন দিন দৃশ্য মান হচ্ছে,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে । বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই দুঃখ দুর্দশা গ্রস্হ সুবিধা বন্ঞ্চিত মানুষের আস্থাশীল বন্ধু।

আরও পড়ুন : ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাবে ১ লক্ষ শিশু

বাংলাদেশ এখন সম্পূর্ণ ডিজিটালের আওতাধীন, আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে অবশ্যই স্মার্ট মানুষ হতে হবে। ২০৪১সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভার পরেই সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ পত্র বিতরণ করা হয়। বিকালের দিকে একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল চীনা নাগরিকের

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,জেলা আওয়ামী সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা,জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা,জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা,জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা