সারাদেশ

সড়কে প্রাণ গেল চীনা নাগরিকের

সান নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন আহত বাংলাদেশি হয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৯

শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আড়িয়াল খাঁ সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই চীনা নাগরিকের নাম শাউমি (৩৮)। তিনি পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: প্রাণহানির সংখ্যা ছাড়াল ৪৫ হাজার

পদ্মা রেলওয়ে প্রকল্পের দোভাষী রিয়াজুল ইসলাম রনি জানান, নিহত শাউমি ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্পে থাকতেন। পদ্মা রেলওয়ে প্রকল্পে সার্ভেয়ার হিসেবে গত তিন থেকে চার মাস ধরে তিনি কর্মরত রয়েছেন।

তিনি আরও বলেন, শনিবার সকালে তিন বাংলাদেশিসহ শাউমি পিকআপ ভ্যান নিয়ে প্রকল্পের কাজে বের হন। এসময় আড়িয়া লখাঁ সেতুর পাশে একটি ড্রাম ট্রাক তাদের গাড়িটিতে ধাক্কা দেয়। এতে তারা ৪ জনই গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চীনা নাগরিককে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শাউমি চীনা নাগরিক। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা