সারাদেশ

গফরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পেলো ৪০ পরিবার

আশরাফ আলী ফারুকী, গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁওয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঈদ উপহার জমিসহ গৃহ হস্তান্তর করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

আরও পড়ুন: নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠান আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এসময় পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সহকারী কমিশনার(ভূমি)কাবেরী রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ,পাগলা থানার ওসি রাশেদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সবুজসহ সুবিধাভোগি,কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই কিন্তু বাস্তবায়ন করেন। তিনি বলেছিলেন কোন গৃহহীন পরিবার থাকবে না। আর তাই মুজিব শতবর্ষে গৃহহীন পরিবার গৃহ ঈদ উপহার হিসেবে পাচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা