শরীয়তপুরে ১৭০ গৃহহীন পেলেন নতুন ঘর
সারাদেশ
প্রধানমন্ত্রীর ঈদ উপহার

শরীয়তপুরে ১৭০ গৃহহীন পেলেন নতুন ঘর

শরীয়তপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ঈদের বিশেষ উপহার হিসেবে শরীয়তপুরের ১৭০ গৃহহীন পরিবার ঘর পেয়ে বেশ খুশি হয়েছেন।

আরও পড়ুন : মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শরীয়তপুর সদরের মডেল মসজিদ সম্মেলন কক্ষে গৃহ হস্তান্তর অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষ্ঠানিক কাগজপত্র হস্তান্তর ও ঘরের দখল বুঝিয়ে দেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ, জেলা পরিষদের প্রদান নির্বাহী মো. শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাই, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ ।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৭ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। উপকারভোগীদের কাছে কবুলিয়ত, নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করার জন্য সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।

আরও পড়ুন : লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের বিশেষ উপহার হিসেবে জেলার সদর ৫৮টি, জাজিরা ২৭টি, নড়িয়া ১০টি, ডামুড্যা ৩৬টি, গোসাইরহাট ২৪টি ও ভেদরগঞ্জ উপজেলায় ১৫টি। মোট ১৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে।

এদিকে, আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে ১৭০টি হস্তান্তর সহ জেলায় ২ হাজার ২১৮টি ঘর গৃহহীনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন : নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

ঘর পাওয়া আনোয়ারা, মনোরা, ইব্রাহীম বলেন, আমাদের এক টুকরা জমি ও ঘর ছিলনা। আজ আমাদের ঠিকানা হয়েছে। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর ও জমি দিয়েছেন। আমরা খুব খুশি। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা