পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত-ফেনী রিপোর্টার্স ইউনিটি
সারাদেশ
ফেনী রিপোর্টার্স ইউনিটি

পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি : ফেনী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক পারিবারিক মিলন মেলা ‘ফ্যামিলী’ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : অনাস্থা প্রস্তাব খারিজ

শুক্রবার ( ১ এপ্রিল ) বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিনোদন কেন্দ্র আরশি নগর ফিউচার পার্কে এ ফ্যামেলী ডে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক এটিএন নিউজের ফেনী জেলা প্রতিনিধি দিদারুল আলমের ব্যবস্থাপনায় ইউনিটির সদস্য ও নির্বাচন কমিটির সদস্যদের উপস্থিতিতে ফ্যামেলী ডে অনুষ্ঠান উৎসবে রূপ নেয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সিনিয়র আইনজীবী এডভোকেট এম শাহজাহান সাজু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুন্দরপুর এসআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন।

আরও পড়ুন : আজ থেকে ব্যাংক লেনদেন পাঁচ ঘণ্টা

এছাড়াও ইউনিটির সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী (মসিমেলা), ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী (বাসস, দৈনিক ফেনী), এনামুল হক পাটোয়ারী (নয়াপয়গাম), সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার (যুগান্তর), শুকদেব নাথ তপন (ভোরের কাগজ), আলী হায়দার মানিক (ফেনীর সময়), জহিরুল হক মিলন (আলোকিত বাংলাদেশ), বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক (ইনকিলাব), কোষাধ্যক্ষ নুর উল্লাহ কায়সার (জাগো নিউজ, বনিকবার্তা), সাহিত্য সম্পাদক কৃষাণ মোশাররফ (ফেনীর সময়), প্রচার সম্পাদক তোফায়েল আহাম্মদ নিলয় (মোহনা টিভি), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), ক্রিড়া সম্পাদক সফিউল্লাহ রিপন (দেশ রূপান্তর), সদস্য আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার) ও নুর তানজিলা রহমান ( স্বদেশকন্ঠ), সহযোগী সদস্য জাকারিয়া ভূঁইয়া (নয়াপয়গাম), এম শরিফ ভূঞা (ঢাকা টাইমস), আজিজ আল ফয়সার (দৈনিক স্টার লাইন), মোহাম্মদ সাহাব উদ্দিন (দৈনিক ফেনী), সাইফুল ইসলাম (আলোকিত সকাল) প্রমুখ।

আরও পড়ুন : রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে আগতরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাত পর্যন্ত আনন্দ আড্ডায় মেতে ওঠে। পরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, উপহার বিতরণের মাধ্যমে ফ্যামেলী ডে’র সমাপ্তি ঘোষণা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা