সারাদেশ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর প্রবেশের আগে শহরের দর্জিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত যুবকের মাথা ও মুখ থেতলে গেছে। যার কারণে কেউ তাকে চিনতে পারছে। ওই যুবকের বয়স ৪৫ হবে। তার পরনে প্যান্ট ও শার্ট ছিল।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্যাহ বাহার বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পিবিআই চাঁদপুর ইউনিটের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা প্রযুক্তি ব্যবহার করে ওই ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে শনাক্ত করার চেষ্টা করবে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা