ছবি: সংগৃহীত
সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ববিরোধের জেরে ইসরাফিল মোল্যা (১৮) নামে এক যুবককে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রাম চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইসরাফিল মোল্যা বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছোলনা গ্রামের রবিউল ইসলাম মোল্যার ছেলে। তাঁর পিঠ ও উরুতে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর উপজেলা শিশুপার্কের সামনে একটি ফুচকা-চটপটির দোকানে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় ঋত্বিক শেখ ও কাকন আহমেদ নামে দুই যুবক মারধর ও ছুরিকাঘাতের শিকার হন।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার জের ধরে রোববার রাতে দক্ষিণ কামারগ্রাম চরপাড়া এলাকায় ইসরাফিল তাঁর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গেলে তাঁদের পথরোধ করেন আগের ঘটনায় আহত ঋত্বিক শেখ (২১) ও কাকন আহমেদ (২০)। ঋত্বিক দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে এবং কাকন মনিরুল ইসলামের ছেলে। এ সময় ইসরাফিলকে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ঋত্বিক ও কাকন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা বলেন, ইসরাফিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিশেষ করে পিঠ ও উরুতে চার-পাঁচটি গভীর ক্ষত হয়েছে। এ ধরনের রোগীর প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা হাসপাতালে না থাকায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগের একটি ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে ভুক্তভোগীরা এখনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা