সারাদেশ

"রক্তদানে আমরা আটপাড়া" 

মোহাম্মদ তানভীর হোসাইন, নেত্রকোনা: আটপাড়া ডিগ্রী কলেজের হলরুমে প্রথমবারের মতো "রক্তদানে আমরা আটপাড়া" কর্তৃক আয়োজিত হয় স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "রক্তদানে আমরা আটপাড়া"এর প্রতিষ্ঠাতা জনাব শফিউল্লাহ খান।শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুস্তাকিম মাহমুদ ও মারুফ বিশ্বাস।

সঞ্চালক হিসেবে ছিলেন পথশিশু ফাউন্ডেশনের নেত্রকোনা জেলা সভাপতি জনাব খায়রুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,আটপাড়া ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, পথশিশু সেবা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান মোহাম্মদ অপি সহ আরও অনেকেই।

জনাব মিজানুর রহমান খান নন্দন বলেন "আমি এই সংগঠনের সাফল্য কামনা করি, এই মানবসেবা মূলক সংগঠনের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করবো আমি।"

আটপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি তানভীর হোসাইন বলেন "স্বেচ্ছাসেবীরা কখনই কারো প্রতিপক্ষ নয়,মানবতার কাজে নিযুক্ত প্রতিটি এসোসিয়েশন একে অপরের পরিপূরক। স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় এই সংগঠনের পাশে থাকবে।"

সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব শফিউল্লাহ খান বলেন "গত এক বছরে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ১ হাজার ব্যাগ রক্তদানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে এই সংগঠনটি। মানুষের সেবায় নিজেদের এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।"

এরপর লটারি,কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা