সারাদেশ

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন

মাসুদ রানা, মোংলা (বাগেরহাট)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙ্গন পরিদর্শনের পর নেয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙ্গন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ, এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙ্গে পড়ছে। এখানকার ভাঙ্গনটা সোজা/খাড়া, ফলে এ ভাঙ্গন প্রতিরোধ করা সহজ না। নদীর বাঁকগুলো কিভাবে ঠিক/সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙ্গন অব্যাহত রয়েছে।’

‘এ ভাঙ্গন রোধেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এই পরিদর্শন। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙ্গন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙ্গনের শিকার থেকে মুক্তি পায়। কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা উদবাস্তুুতে পরিণত হচ্ছে। ভাঙ্গন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও সরকারকে এটা জানানো এবং তাদেরকে সহযোগীতা করা। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো।’

শনিবার সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মোঃ হুময়ায়ন কবির ও বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

পরিবেশ প্রতিমন্ত্রী এ সময় ওই এলাকায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের মুখ থাকা পরিবারের লোকজনের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-...

‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’

বিশ্ব ফুটবলে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব নিয়ে নতুন করে সংশয়ের সুর শোনা গেল দেশটিরই...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পরিবেশ প্রতিমন্ত্রীর মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা