রাজশাহী মহানগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শিহাব উদ্দিন ওরফে অনিক (৩০)- কে গ্রেপ্তারকরেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর রাজপাড়া থানা পুলিশ রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চণ্ডীপুর মহল্লার বাবর উদ্দিন শেখের ছেলে ।সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪০-৫০ জন নেতাকর্মীকে অ্যাপের মাধ্যমে লক্ষ্মীপুর প্যারামেডিকেল কলেজের সামনে জড়ো করে একটি ঝটিকা মিছিল করে। পরে মিছিলটি শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রাজপাড়া থানায় গত ১৫ নভেম্বর বিস্ফোরক আইনের ৩/৪/৬ ধারায় দায়ের করা ১৯ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সাননিউজ/বান্না