বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তরিকুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন।
দায়িত্ব গ্রহণের পর তরিকুল ইসলাম এক বক্তব্যে বলেন, প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনকালে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর লক্ষ্য।
তিনি এ দায়িত্ব পালনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন। পাশাপাশি সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাননিউজ/বান্না