ছবি: সংগৃহীত
সারাদেশ

হরগজে আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলেজ একাদশ ২-০ গোলে বিজয়ী

আবুল কাশেম সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় অনুষ্ঠিত আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ২-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে কলেজ একাদশ।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার হরগজ নদীর উত্তর পাড়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দ্যা ইয়াং সোসাইটি ক্লাব, হরগজের আয়োজনে কলেজ একাদশ প্রতিপক্ষ দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. মনোয়ার হোসেন টিটু সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কান্দাপাড়া মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ।

সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন চাঁনশাহ্ প্রধান অতিথি হিসেবে মনোনীত থাকলেও বিশেষ প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আতাউর রহমান আতা ও কেন্দ্রীয় সাইবার ফোর্সের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সাটুরিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি শাকির আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ছালাম রেজা, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক জিন্নত আলী, বালিয়াটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম এবং সোহাগ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

​খেলাকে কেন্দ্র করে হরগজ নদীর উত্তর পাড়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথির ছোট চাচা আতাউর রহমান আতা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

করাচিতে ভবনধসের মর্মান্তিক ট্র্যাজেডি, নিহত ৯

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ...

সোমবার থেকেই কমবে তাপমাত্রা, বাড়বে শীতের দাপট

দেশজুড়ে ধীরে ধীরে শীতের অনুভূতি আরও জোরালো হতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস...

হরগজে আন্তঃপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলেজ একাদশ ২-০ গোলে বিজয়ী

‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখ...

মোংলায় দিনমজুরের পাওনা টাকা আত্মসাতের অভিযোগ

মোংলায় জাহাজে কাজের মজুরি ও পুরোনো মালামাল বিক্রির টাকা না দিয়ে উল্টো প্রাণনা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা