সারাদেশ
গবেষণা ও উদ্ভাবনে স্বীকৃতি

জাতীয় প্রাণিসম্পদ পদকে বিএলআরআইয়ের স্বর্ণজয় 

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষণার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন’ ক্যাটাগরিতে এ সম্মাননা পেয়েছে সাভারে অবস্থিত দেশের অন্যতম প্রধান এই গবেষণা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘদিন ধরে দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা, উন্নত জাত উদ্ভাবন এবং পরিবেশ বান্ধব ও জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উন্নয়নে গবেষণা চালিয়ে আসছে বিএলআরআই। প্রতিষ্ঠানটির উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও গবেষণালব্ধ ফলাফল দেশের খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ করে প্রাণিসম্পদের উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গবেষণা ভিত্তিক সমাধান উদ্ভাবনে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই জাতীয় পর্যায়ের এ সম্মাননা অর্জন করেছে বিএলআরআই।

প্রতিষ্ঠানটির এ অর্জনকে বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা ও দীর্ঘদিনের গবেষণার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি দেশের প্রাণিসম্পদ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও খাতটির আধুনিকায়নে বিএলআরআইয়ের অগ্রণী ভূমিকার প্রতিফলন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ স্বর্ণপদক প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করে গড়ে তুলতে গবেষক ও বিজ্ঞানীদের উৎসাহিত করবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

চকরিয়ায় ২৫ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার তৌহিদ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত তৌহিদু...

গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন ও জনশান্তি ব...

পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলে...

জাতীয় প্রাণিসম্পদ পদকে বিএলআরআইয়ের স্বর্ণজয় 

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে গবেষ...

টিনএজার ছেলের মন জয় করতে বাবা-মায়ের যেসব বিষয়ে সাবধান থাকা জরুরি

একজন কিশোর বা টিনএজার ছেলেকে বড় করে তোলার যাত্রাটা অনেকটাই সরু দড়ির ওপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা