রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সম্পৃক্ততা এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদনের গুরুত্বের বিষয়টি প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন, উপপরিচালক ডা. তরুণ কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শচীন্দ্রনাথ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ খাতের খামারি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাননিউজ/বান্না