সারাদেশ
‎তাজরীন ট্র্যাজেডিন ১৪ বছর

নিহতদের স্মরণে শ্রদ্ধা, আহতদের পাশে শিল্প পুলিশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

তাজরীন ট্র্যাজেডির ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে শিল্প পুলিশ। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানার সামনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. শোয়েব আহমেদ, পুলিশ পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

শ্রদ্ধা নিবেদন শেষে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের আত্মার মাগফিরাত, আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা এবং তাঁদের পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের কথা শোনেন এবং যেকোনো প্রয়োজনে শিল্প পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ভুক্তভোগী শ্রমিকদের মধ্যে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নরসিংহপুরে তাজরীন ফ্যাশনস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সরকারি ও বিভিন্ন সূত্রে প্রায় ১১২ থেকে ১১৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। আহত হন শতাধিক শ্রমিক। দেশের পোশাকশিল্পের ইতিহাসে অন্যতম ভয়াবহ এ দুর্ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও নিহতদের স্বজন ও আহত শ্রমিকদের জীবনে সেই ঘটনার প্রভাব এখনো রয়ে গেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

‎সম্পত্তি লিখে না দেয়ায় মাদারীপুরে মা-বাবা বোনদের কুপিয়ে জখম

সম্পত্তি লিখে না দেয়ার কারণে মাদারীপুরের রাজৈর উপজ...

‎স্নিগ্ধতা ছড়ালো মণিপুরী মহারাসলীলার উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে বন‍্যাঢ‍্য আয়োজনের মধ্য দিয়ে বিষ্ণুপ্রিয়ার এ...

‎বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে...

নিহতদের স্মরণে শ্রদ্ধা, আহতদের পাশে শিল্প পুলিশ

তাজরীন ট্র্যাজেডির ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন নিহত ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা