সারাদেশ

‎এমপির ভাতিজা কাইয়ুম কাণ্ডে তোলপাড়, ওসিকে প্রশ্ন বিএনপি'র সভাপতি

তিমির বনিক, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা থানা কম্পাউন্ডের ভেতরে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তার ঘটনা নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রশ্ন উঠলেও কোনো জবাব দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সভা সূত্রের বরাতে জানা যায়, সভাপতির অনুমতিক্রমে উপজেলা বিএনপি'র সভাপতি হাজী মাসুম রেজা ওসির কাছে আগের রাতে থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া হট্টগোলের বিষয়ে জানতে চান।

এ সময় তিনি এলাকায় গরু চুরি বৃদ্ধি এবং তরুণদের মাদকাসক্তি রোধে পুলিশের করণীয় নিয়েও কথা বলেন। তবে থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলেও ওসি রফিকুল ইসলাম কোনো বক্তব্য দেননি। এমনকি প্রশ্নটিরও কোনো জবাব দেননি তিনি।

আইনশৃঙ্খলা কমিটির মতো গুরুত্বপূর্ণ সভায় থানার ভেতরে ঘটে যাওয়া এমন আলোচিত ঘটনা নিয়ে প্রশ্নের জবাব না পাওয়ায় পুলিশের ভূমিকা ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ভাতিজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুর রহমান আসাদকে থানা কম্পাউন্ডের ভেতরে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন।

একপর্যায়ে তাঁকে ধমক দিয়ে থানা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব দেখিয়ে একজন জনপ্রতিনিধির এমন আক্রমণাত্মক ও অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে বিএনপির দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন আচরণ দলটির স্থানীয় পর্যায়ের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রকাশ্যে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সভায় প্রশ্ন উঠার পরও ওসির নীরবতা কি ঘটনাকে আড়াল করার চেষ্টা? নাকি ক্ষমতার চাপ? এই প্রশ্ন এখন জুড়ী-বড়লেখাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

শর্ত পূরণ ছাড়া ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনা ও অচলাবস্থা নিরসনে নিজেদের...

‎এমপির ভাতিজা কাইয়ুম কাণ্ডে তোলপাড়, ওসিকে প্রশ্ন বিএনপি'র সভাপতি

মৌলভীবাজারের বড়লেখা থানা কম্পাউন্ডের ভেতরে একজন চ...

‎পাবনায় সার কালোবাজারিতে বিক্রির চেষ্টা, জরিমানা ৪০ হাজার টাকা

‎পাবনা সদর উপজেলার দুবলিয়া বিসিআইসি সার ডিলারে...

উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৪ লক্ষাধিক টাকার আসবাবপত্র

কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে...

চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এক ঝলক 🔹 ভারতসহ চীন, জাপান, দক্ষিণ কোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা