সারাদেশ
টেকনাফে বিজিবির অভিযান

শতাধিক আইইডি, অস্ত্র-গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে শতাধিক ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক ও অস্ত্র-গুলি পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করে চোরাইপথে টেকনাফে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসব সরঞ্জাম উদ্ধারে কক্সবাজার রামু সেক্টরের অধীন টেকনাফ ২ বিজিবি সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ দুই চালককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তাঁরা দুজনই পেশায় অটোরিকশাচালক।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম বলেন, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে...

কুলাউড়া সীমান্তে থামছে না বিএসএফের গুলি,৩ বছরে নিহত ৭ বাংলাদেশি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চ...

১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ই...

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা