সারাদেশ

কক্সবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

‘বর্তমান ডিজিটাল ও এআইয়ের যুগে পুরো পৃথিবীতে সাংবাদিকতা চর্চার গুরুত্ব কমছে। এখন চাইলে যে কেউ এআই ব্যবহার করে সংবাদ লিখতে পারে। এটি নিয়েও চলছে নানা আলোচনা। কিন্তু যুগ যতই ডিজিটাল হোক না কেন স্থানীয় সাংবাদিকদের প্রয়োজনীয়তা কখনোই কমবে না কারণ এআইয়ের পক্ষে মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সক্ষমতা এখনো তৈরী হয়নি।’ এমন মন্তব্য করেছেন ডয়েচে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক নাতাশা শোয়াংকে। শনিবার বিকেলে কক্সবাজারের একটি হোটেলে ডয়েচে ভেলে একাডেমির উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ অনুষ্ঠানে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের ৮০ জন সাংবাদিক অংশ নেন।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিক সাংবাদিকতার চর্চা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে ভুল তথ্য, অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় বিভিন্ন সময় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডয়েচে ভেলে একাডেমির প্রকল্প ব্যবস্থাপক মাইনুল ইসলাম খান ও প্রকল্প কর্মকর্তা মাফিয়া মুক্তা'র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিডাব্লিউ একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল। তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

এরপর প্রশিক্ষণ কর্মশালা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন প্রশিক্ষণার্থীদের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজারের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী এবং টিটিএনের সিইও তৌফিকুল ইসলাম লিপু। তাঁরা প্রশিক্ষণের বিভিন্ন দিক, অর্জিত জ্ঞান এবং পেশাগত জীবনে এসব শিক্ষার প্রয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এ সময় উন্মুক্ত মতামত পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাতজন প্রশিক্ষণার্থী। তাঁরা প্রশিক্ষণের বিষয়বস্তু, ব্যবহারিক শিক্ষা এবং সাংবাদিকতার ক্ষেত্রে এর প্রাসঙ্গিকতা নিয়ে নিজেদের ভাবনা ভাগ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডয়েচে ভেলে একাডেমির এশিয়া ইউনিটের প্রধান সাবিনা ক্যাসাগ্রান্ডে। তিনি প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা ও মতামত শোনেন এবং সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও দায়িত্বশীল গণমাধ্যমচর্চায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে ডয়েচে ভেলে একাডেমির মিডিয়া ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক নাতাশা শোয়াংকে আরও বলেন, ‘গুজব এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বের জন্যই একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। অপতথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য না ছড়াতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সনদ বিতরণ, সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন। ডি ডাব্লিউ একাডেমির ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডায়ালগ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর আন্দ্রিয়া মার্শাল অনুষ্ঠানে উপস্থিত অতিথি, প্রশিক্ষক, আয়োজক এবং অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর ছিল সনদ বিতরণের আয়োজন। এ সময় ডয়েচে ভেলে একাডেমির অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এক...

রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

কুড়িগ্রামের রাজারহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে...

কুলাউড়া সীমান্তে থামছে না বিএসএফের গুলি,৩ বছরে নিহত ৭ বাংলাদেশি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চ...

১০৪ পিস ইয়াবাসহ দু'জন আটক

মৌলভীবাজারের জুড়ীতে পুলিশের পৃথক অভিযানে ১০৪ পিস ই...

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা