সারাদেশ

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজে মুখোশধারী তিন ব্যক্তিকে কেরোসিনের বোতল হাতে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

শ্রমিক দল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টা পর্যন্ত কার্যালয়ে অবস্থান করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁরা বাড়িতে চলে যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে আগুন দেয়। পরদিন সকালে কার্যালয় খুলতে এসে ভাঙা তালা ও অগ্নিসংযোগের বিষয়টি তাঁদের নজরে আসে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে কার্যালয়ের দিকে যাচ্ছেন।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে তাঁদের সংগঠন সক্রিয় থাকায় নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাঁর ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা