সারাদেশ

পুঠিয়ায় খাল খননের পর রোপণ করা চারাগাছ উধাও, পাড় দখল

রাজশাহী ব্যুরো

রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্রায় চার হাজার গাছের চারার বেশির ভাগই উধাও হয়ে গেছে। স্থানীয় কিছু কৃষক চারাগাছ কেটে খালপাড়ের জমিতে চাষাবাদ শুরু করেছেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন ফসল ফলানোর। এতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চারা রোপণের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোর আর তেমন তদারকি ছিল না। এ সুযোগে খালপাড়ের জমি দখল করে চাষাবাদের উপযোগী করা হয়েছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে সরকার ঘোষিত খাল খনন কর্মসূচির আওতায় উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুরের সন্ধ্যা নদী থেকে কান্তার বিলের হোজা নদী পর্যন্ত ৫ কিলোমিটার ৩৮৯ মিটার খাল খনন করা হয়। পরে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রায় চার হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

গত ১৩ নভেম্বর কান্তার বিল এলাকায় খনন করা খালটি সরেজমিন ঘুরে দেখা গেছে, খালপাড়ের বেশির ভাগ জায়গায় সরকারি উদ্যোগে রোপণ করা চারাগাছ নেই। এসব জায়গার কোথাও চাষাবাদের প্রস্তুতি চলছে, কোথাও ইতিমধ্যে ফসলের ক্ষেত তৈরি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও জাবেদ আলী জানান, খাল খননের পর দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছিল। কিন্তু জমির মালিকদের কেউ কেউ সেসব গাছ কেটে খালপাড়ের জায়গা চাষাবাদের উপযোগী করেছেন। চারা রোপণের পর সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আর সেভাবে খোঁজখবর নেননি। ফলে বেশির ভাগ জায়গা দখল হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার বলেন, তাঁদের দপ্তরের উদ্যোগে খালপাড়ে এক হাজার ৫০০টির বেশি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। কয়েকটি স্থানে কিছু চারা মারা গেছে, আবার কিছু নিধন করা হয়েছে। বিষয়টি তাঁরা মাঠপর্যায়ে পরিদর্শন করেছেন। যেসব জায়গায় চারা নেই, সেখানে নতুন করে চারা রোপণ করা হবে।

ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খালপাড়ের গাছ নিধনের অভিযোগ পেয়েছেন। বিষয়টি সরেজমিন তদন্ত করা হচ্ছে। গাছ নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী বলেন, তাঁদের দপ্তরের উদ্যোগে রোপণ করা এক হাজার ৪৫০টি গাছের চারা স্ব-স্ব জায়গায় রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঝেমধ্যে সেগুলোর খোঁজখবর রাখেন। অন্য দপ্তরের উদ্যোগে রোপণ করা চারাগাছের বিষয়ে তাঁর জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান খালপাড়ে গাছ নিধনের বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকটি স্থানে স্থানীয় কৃষকেরা পেঁয়াজ ও রসুন চাষের জন্য কিছু গাছের চারা কেটে ফেলেছেন। সংশ্লিষ্ট কৃষকদের সেসব স্থানে আবার গাছ লাগাতে বলা হয়েছে। তাঁরা তা না করলে সরকারি উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নতুন করে চারা রোপণ করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা