সারাদেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ভিডিও করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামে এক এক যুবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের শ্বাশুড়ি জানায় ইউসুফ চাদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় তিনি গাড়ী চালক ছিলেন। বিগত ৮ মাস পূর্বে নার্গিস আক্তারের সাথে তার বিবাহ হয়। নার্গিস বর্তমানে ৭ মাসের অস্তঃসত্ত্বা। স্ত্রী কে নিয়ে ইউসুফ ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

প্রত্যক্ষদর্শী কামরুননাহার ও ইয়ার আলী জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে কৃষক দল নেতা জুয়েল আরমানের সঙ্গে দেলোয়ার ওরফে দেলু ডাকাতের লোকজনের সংঘর্ষের জের ধরে রাতের এ হামলার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে তারা জানতে পেরছেন। এ সময় হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালতের বাইরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে ইসদাইর রসুলবাগের প্রবেশমুখে কৃষক দল নেতা জুয়েল আরমান ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একটি মামলায় হাজিরা শেষে আদালত থেকে বের হয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় পাশের একটি গলিতে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি দেলোয়ার ওরফে দেলু ডাকাতকে দেখতে পেয়ে তাকে ধরতে এগিয়ে যান তারা।

এ সময় আগে থেকে অবস্থান নেওয়া দেলু, তার দুই ছেলে শামীম হাওলাদার ও জুয়েল হাওলাদারসহ ২০ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র, লোহার রড, গ্যাসের পাইপ ও কাঠের লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে জুয়েল আরমান, কাউছার, ইব্রাহিম, সোহেলসহ সাত থেকে আটজন আহত হন। জুয়েলের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা