সারাদেশ
কক্সবাজার জেলা  প্রশাসন

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস করে পর্যটন কার্নিভাল আয়োজন হচ্ছে - এমন অপপ্রচার ও বাস্তবতা সরজমিনে দেখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তারা কার্নিভাল স্থান পরিদর্শন করেছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে কক্সবাজার জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, সিভিল এভিয়েশন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের একটি দল পর্যটন কার্নিভালের স্থানের চারপাশ ঘুরে দেখেন।

এসময় সিভিল এভিয়েশনের এরোড্রাম কর্মকর্তা শিমুল গনী বলেন, বিমান নামার সুবিধার্থে গাছের উপরি ও অতিরিক্ত অংশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছাটা হয়েছে। নিয়মিত হয়ে আসা এই কাজটি কার্নিভাল আয়োজনের অনেক আগেই করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান বলেন, পরিদর্শনকালে কার্নিভালের জন্য গাছ কাটার বিষয়ে যে অভিযোগ উঠেছে তার সত্যতা পাওয়া যায়নি । ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে কাটা গাছ যেগুলো আছে তা বিমান চলাচলের জন্য আগের কাটা গাছ, যা রুটিন ওয়ার্ক হিসেবে বিবেচিত। এসব গাছ বন বিভাগের হিসেবে সংরক্ষিত রয়েছে। পর্যটন কার্নিভালের কারণে এখানে কোনো গাছ কাটা হয়নি। তবে যেভাবে গাছ কাটার বিষয় প্রচার করা হচ্ছে তার বাস্তবতা এখানে নাই বলে জানান তিনি। তিনি আরো বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটনের হাব হিসেবে গড়ে তুলতে কক্সবাজারকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। পর্যটন কার্নিভাল সুন্দর আয়োজনের জন্য ইতিমধ্যেই মিটিং হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষনে অন্যতম জায়গা হবে এই কার্নিভাল।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন খাঁন জানান, পর্যটন কর্পোরেশন নিজেদের জায়গায় তিনমাস ব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন করেছে। আয়োজকরা ইসিএ আইন লংঘন করেনি এবং পরিবেশের কোন ক্ষতি করেনি।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারেকুর রহমান পরিদর্শন শেষে বলেন, কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি। কিছু গাছ ঝড়ে উপড়ে পড়েছিলো সেগুলো আমরা কেটে সংরক্ষণ করে বিক্রি করে রাজস্ব কোষাগারে জমা দিয়েছি। যে গাছগুলোর গুড়ি এখনো সেখানে আছে। পাশাপাশি বিমান চলাচলের জন্য গাছের উপরের কিছু অংশ সিভিল এভিয়েশন ট্রিমিং করেছে যা আমরা অবগত আছি। মুলত এখানে কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি।

পরিদর্শন শেষে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক এহেছান কবির বলেছেন, কার্নিভালের জন্য গাছ কাটার প্রশ্নই আসেনা। পুরোনো কিছু গাছের গুড়ি দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে গাছ কেটেছে বলে কিন্ত বিষয়টি সত্য নয়। কার্নিভালের জন্য গাছ কাটা হয়নি এবং কাটা হবেওনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জলপরীর এআই ছবি ছড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, কার্নিভালে জলপরীর ভাস্কর্য নেই অথচ অনেকে জলপরীর ভাস্কর্য আছে বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামীম আহমেদ, বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) কাজী তারিকুর রহমান, পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক এহসানুল কবির, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা