সারাদেশ

টিকটকে পরিচয়-প্রেম, সমকামী বিয়ের দাবিতে অনড় যুবক ও কিশোর

শফিক স্বপন, মাদারীপুর

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, এরপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানে পরিবারের অমতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোর। অন্যদিকে, ১৯ বছর বয়সী প্রেমিকও তাকে ছাড়তে নারাজ। দুজনেরই দাবি, তাঁরা একসঙ্গে থাকতে চান এবং সমকামী বিয়েও করতে চান। এ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ আকালবাড়িশ গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা বেল্লাল ও মিনারার ছেলে মাহিনের (১৫) সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় কালকিনি উপজেলার দক্ষিণ আকালবাড়িশ গ্রামের রণজিৎ চন্দ্র দাসের ছেলে নবদীপের (১৯)। প্রায় চার মাস আগে পরিচয়ের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর আগে দুই দিন আগেও নবদীপের বাড়িতে এসেছিল মাহিন। পরে সোমবার রাত ১০টার দিকে আবারও ওই বাড়িতে গিয়ে অবস্থান নেয় সে।

স্থানীয়দের ভাষ্য, মাহিন ও নবদীপ দুজনই একসঙ্গে থাকতে এবং বিয়ে করতে চায়। তাঁদের দাবি পূরণ না হলে আত্মহত্যা করার হুমকিও দিচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে নবদীপের বাবা রণজিৎ চন্দ্র দাস বলেন, ছেলের এমন সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। মাহিনকে তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

স্থানীয় ইউপি সদস্য আলী আকবর হিলালু বলেন, বিষয়টি সামাজিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। দুজনকে বুঝিয়ে নিজ নিজ পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, একজন ছেলে আরেকজন ছেলের সঙ্গে বিয়ের দাবি জানানোয় বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তাঁদের এই সম্পর্ক ও ভবিষ্যৎ সিদ্ধান্ত পরিবার কীভাবে গ্রহণ করবে, তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

তবে মাহিনের বয়স মাত্র ১৫ বছর হওয়ায় তার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুই তরুণের নিরাপত্তা নিশ্চিত করে বিষয়টির আইনসম্মত সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা