সারাদেশ

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

মাদারীপুর প্রতিনিধি

​মাদারীপুরের রাজৈরে নুর আলম ফকির নামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে নগদ টাকা এবং স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ​গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির নিজেই আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নূর আলম ফকির দীর্ঘ ১৯ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে ১ বছর আগে দেশে আসছেন। প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমের কষ্টার্জিত সঞ্চয় দিয়ে তিনি নিজ বাড়িতে বিভিন্ন মূল্যবান সামগ্রী ও স্বর্ণালংকার সংগ্রহ করে রেখেছিলেন। গত শুক্রবার গভীর রাতে সুযোগ বুঝে চোরচক্র তার বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমিয়ে থাকাবস্থায় ঘরের সদস্যদের নাকে স্প্রে বা অন্য কোন কিছু শুকিয়ে অচেতন করে ​চোরেরা ঘরের আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা,৩০ ভরি স্বর্ণালংকার, ২ টি মোবাইলসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।পরদিন সকালে পরিবারের লোকজন ঘরের জিনিসপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙা দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​ঘটনার পর ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকিরের পক্ষ থেকে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে যে সামান্য পুঁজি গড়ে তুলেছিলাম, তা এক রাতেই সব শেষ হয়ে গেল। আমি ও আমার পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান,চুরির ঘটনায় ভুক্তভোগী নুর আলম ফকির ৯৯৯ ফোন করেছিলো আমার অফিসার গিয়ে বিষয়টি নিশ্চিত করেছে এবং আসামি গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

কেমব্রিজে রাজীবের চোখে চোখ, মুহূর্তেই টের পেলাম ‘বিদ্যুতের ঝলকানি’

লম্বা সুদর্শন চেহারা আর গভীর কালো চোখ। বন্ধুদের সঙ্গে ভার্সিটি নামের যে গ্রিক...

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্ল...

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

​মাদারীপুরের রাজৈরে নুর আলম ফকির নামে এক মালয়েশিয়া...

জাল নোট চেনার কৌশল শেখাতে কোম্পানীগঞ্জে কর্মশালা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ...

কোয়াড বৈঠকে যোগ দিতে ম্যানিলায় ডোনাল্ড ট্রাম্প

এক নজরে ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর ও কোয়াড সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা