সংগৃহীত ছবি
সারাদেশ

এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাংবাদিকের উপর হামলা

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন গিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথ সভার আয়োজন করে।

সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালে মানুষ রুপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।

তিনি বলেন,মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন, ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকেনা তখন তারা চার পায়ে জন্তু। আবার তারা পশুর চেয়ে খারাপ। মানুষের বিবিকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।

আরও পড়ুন: নোয়াখালী সদরে কম্বল বিতরণ

ডা.শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবনা। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জামাল উল্যাহ মুকুল, চর জুবলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারউল আলম প্রমূখ

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা