সারাদেশ

রংপুর নগরীতে বাঁশের সাঁকো ভেঙ্গে দেড়শো পরিবারের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর নগরীর ৩১নং ওয়ার্ডের উত্তর শেখপাড়া আদিবাসী পল্লীর খোকসা ঘাঘট নদীর উপর বিগত ২২ বছর পূর্বে স্থানীয় গ্রামবাসীরা চাঁদা দিয়ে বাঁশ ও কাঠ দিয়ে একটি সাঁকো তৈরি করে। গত কয়েকদিন আগেই প্রবল বৃষ্টির ফলে পুরো রংপুর জুড়ে বন্যা হলে ওই গ্রামের বাঁশের সাঁকোটি ভেঙ্গে যায়। ফলে ঐ গ্রামসহ আশে-পাশের চারটি গ্রামের মানুষদের প্রায় চার কিলো পথ ঘুড়ে দর্শনা, মর্ডাণ কিংবা শহরে আসা যাওয়া করতে হয়। এ নিয়ে চরম ভোগান্তির সৃস্টি হয়েছে। মানবেতর জীবন যাপন করছে দেড় শতাধিক পরিবার।

স্থানীয় শেখপাড়া আদিবাসীর পল্লীর সুরেন ধাওয়ান, নিরঞ্জন ধাওয়ান, রুমী মিং, বাসন্তী লাখড়া, সাহেব আলী, আফসার আলীসহ বেশ কয়েকজন জানান, সাঁকো থাকলে ১ কিলো পথ গেলেই মডার্ণে যাওয়া যেত। এখন ৪ কিলোমিটার ঘুড়তে হচ্ছে। এই গ্রামে দেড় শতাধিক আদিবাসি পরিবার বসবাস করে আসছে। সাঁকোর বিষয়ে বিগত ২২ বছর ধরে মেম্বার ও চেয়ারম্যানকে বলেছি, এখন সিটি হওয়াতে কাউন্সিলর-মেয়রকে অবগত করেছি। তারা সরেজমিন পরিদর্শনও করেছেন। তারা শুধু আশ্বাস দিয়ে আসছেন দ্রুত ব্রীজটি করা হবে কিন্তু আজও সাঁকো করা হয়নি।

শেখপাড়া আদিবাসি পল্লীর সচেতন যুবক টিউলিপ এক্কা বলেন, গত কয়েকদিন আগের ভারী বৃষ্টি ফলে এলাকার মানুষ পানি বন্দী হলে ঘর থেকে বাহির হতে পারেনি ফলে কোন পরিবারকে অনাহারে থাকতে হয়েছে। এমনিতেই আমরা আদিবাসী তবে এ দেশের মুক্তিযুদ্ধেও আমাদের অবদান কম নয়।

স্থানীয়রা আরও জানান, এখানকার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবন যাপন করেন। সাঁকো ভেঙ্গে যাওয়াতে তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে খোকসা ঘাঘট নদীর উপর ব্রীজ নির্মাণ করা অতি জরুরী।

এ ব্যাপারে স্থানীয় নারী কাউন্সিলর নাজমুন নাহার নাজমা বলেন, “দীর্ঘদিন ধরে খোকসা ঘাঘট নদীর ওপর যে সাঁকোটি ছিল তা ভেঙ্গে যাওয়াতে আদিবাসি পল্লীর মানুষজনসহ অনেকেই দুর্ভোগে পড়েছেন। বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি রাস্তা-সাাঁকো নির্মাণের আশ্বাস দিয়েছেন।”

রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর সামসুল হক জানান, “স্টীমেট হয়েছে। মেয়র মহোদয় সাঁকোটি নির্মাণে সজাগ রয়েছেন। বন্যার পানি কমে গেলেই রাস্তাসহ সাঁকোটি নির্মাণ করা হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা