সারাদেশ
বরিশালে সংস্কৃতিকর্মীদের আল্টিমেটাম

শিল্পকলা একাডেমী হস্তান্তর না করলে ডিসি অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের সংস্কৃতিকর্মীদের দীর্ঘ আন্দোলনের ফসল শিল্পকলা একাডেমী। দীর্ঘ পাঁচ বছর ধরে এর নির্মান কাজ চলছে। যখন হস্তান্তর করার সময় এসেছে তখন দেখা যাচ্ছে অত্যন্ত নিম্নমানের পণ্য দিয়ে ভবন নির্মান করা হয়েছে। যে কারণে হস্তান্তরের আগেই ভেঙে পড়তে শুরু করেছে একাডেমির সিলিং।

অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুক্তিযুদ্ধসহ সকল প্রগতিশীল আন্দোলনে সংস্কৃতিকর্মীদের অবদান অনস্বীকার্য। কিন্তু তারাই আজ অবহেলিত। যার প্রমান বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের অশ্বিনী কুমার হলের সামনে শিল্পকলা একাডেমী ভবন ও অডিটেরিয়াম হস্তান্তরের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সংস্কৃতিকর্মীরা। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ।

মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, আগামী এক মাসের মধ্যে উন্নতমানের সামগ্রী দিয়ে একাডেমী ভবন সংস্কার ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি সৈয়দ দুলাল, এসএম ইকবাল, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সাবেক সভাপতি শুশান্ত ঘোষ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, কবি নজমুল হোসেন আকাশ, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, ছড়াকার শুভংকর চক্রবর্তী প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। ২০১৭ সালের জুন মাসে ভবনের নির্মাণ কাজ শেষ করার কথা ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগের অন্যান্য উন্নয়নমূলক কাজের সাথে জেলা শিল্পকলা একাডেমী ভবনের উদ্বোধন করেন। সর্বশেষ চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী ভবনটি হস্তান্তরের কথা ছিল। কিন্তু অডিটোরিয়ামের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই অডিটোরিয়ামের কিছু অংশ ভেঙ্গে পড়ছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা