মি নোট ১০ লাইট স্মার্টফোন
টেকলাইফ

দেশে মি নোট ১০ লাইট স্মার্টফোন আনলো শাওমি

নিজস্ব প্রতিবেদক:

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশের বাজারে মি নোট সিরিজের কোয়াড ক্যামেরার ‘মি নোট ১০ লাইট’ স্মার্টফোন উন্মোচন করেছে। গ্রাহকদের আরও সহজে বিক্রয়োত্তর সেবা দিতে নতুন ছয়টি সার্ভিস সেন্টার চালুর ঘোষণাও দিয়েছে ব্র্যান্ডটি।

প্রিমিয়াম লুক ও উন্নত হার্ডওয়্যার ৪০ হাজার টাকার বাজেট সেগমেন্টে মি নোট ১০ লাইট ফোনটিকে ফ্ল্যাগশিপ হিসেবে অনন্য করে তুলেছে। আট জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়ান্টের মি নোট ১০ লাইট পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক রঙে, দাম পড়বে ৩৯ হাজার ৯৯৯ টাকা।

আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে অথোরাইজড মি স্টোর, অনলাইন পার্টনার চ্যানেল এবং রিটেইল পার্টনার স্টোর থেকে ফোনটি কেনা যাবে।

বিক্রয়োত্তর সেবা দেশব্যাপী ছড়িয়ে দিতে কক্সবাজার, গাজীপুর, পাবনা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ এবং যশোরে চালু হয়েছে শাওমির নতুন ছয়টি সার্ভিস সেন্টার। ফলে গ্রাহকরা সারা দেশেই আরও সহজে ও দ্রুততার সঙ্গে বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। নতুন ছয়টি মিলিয়ে এখন দেশে শাওমির অথোরাইজড সার্ভিস সেন্টারের সংখ্যা দাঁড়ালো ১৯টিতে।

মি নোট ১০ লাইট শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস। এতে রয়েছে ৬.৪৭ ইঞ্চির থ্রি-ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং পেছনের থ্রি-ডি কার্ভড গ্লাস। ডিসপ্লেটির ৯১.৪ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, যার রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডিভাইসটির সুরক্ষায় এর সামনে ও পেছনে উভয় দিকেই কর্নিং গরিলা গ্লাস-৫ ব্যবহার করা হয়েছে।

মি নোট ১০ লাইট ডিভাইসটিতে দেওয়া হয়েছে শক্তিশালী বহুমুখী ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। যা শীর্ষ ক্যামেরা নির্মাতা সনির আইএমএক্স৬৮৬ সেন্সর। এর প্রধান ক্যামেরা ৬৪ মেগোপিক্সেলের ডেফথ সেন্সর, আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, দুই মেগাপিক্সেলের ম্যাক্রো এবং একটি ৫ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর।

এছাড়াও সামনে সেলফি তুলতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরায় রয়েছে প্যানারোমা, পোর্ট্রেইটসহ অসংখ্য ফিচার। নেওয়া যাবে ৯৬০এফপিএসে স্লো-মোশন ক্যাপচার, রয়েছে ৪কে ভিডিও শুটিং এবং ভ্লগ মোড সুবিধা। দিন কিংবা রাতের যেকোনো মুহূর্তকে ক্যামেরাবন্দি রাখতে দারুণ এক ডিভাইস মি নোট ১০ লাইট।

মি নোট ১০ লাইট ডিভাইসটিতে আরও রয়েছে শক্তিশালী আট ন্যানোমিটার প্রযুক্তির কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে অ্যাড্রেনি ৬১৮ জিপিইউ। অ্যান্ড্রয়েড ১০ এর ওপর রয়েছে শাওমির কাস্টমাইজ এমআইইউআই ১১। ফলে এটিতে যুক্ত রয়েছে অসংখ্য নতুন ফিচার।

ফোনটিতে পাওয়ার ব্যাকআপ দিতে আছে শক্তিশালী ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে টানা দুইদিন ব্যবহারের সুবিধা দেবে। সঙ্গে থাকছে ৩০ ওয়াটের চার্জার, যাতে মাত্র ৬৪ মিনিটে শূন্য থেকে শতভাগ চার্জ করা যাবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো মি নোট সিরিজ আনতে পেরে আমরা আনন্দিত। আমাদের পোর্টফোলিও বাড়ানোর অংশ হিসেবে ডিভাইসটি আনতে পেরে আমরা খুশি।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা