টেকলাইফ

এফ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে অপো

[ঢাকা, আগস্ট ২৫, ২০২০] বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের এফ সিরিজের স্মার্টফোনের অনন্য ক্যামেরার জন্য বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ২০১৬ সালে প্রথম এই সিরিজের ফোন উন্মোচন হয়। এরপর থেকে অপো এফ সিরিজের ক্যামেরা এবং ফিচারে ক্রমাগত উন্নতিসাধন করতে থাকে। এরই ধারাবাহিকতায় অপো বাংলাদেশে এফ সিরিজের একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে। অপো তরুণদের ক্ষমতায়নে বিশ্বাস করে এবং আসন্ন এই স্মার্টফোনের পণ্যদূত হয়েছেন নুসরাত ফারিয়া মাজহার এবং সিয়াম আহমেদ। দুজনই তাদের কঠোর পরিশ্রম এবং গ্ল্যামারের সঙ্গে এই প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন।

প্রাথমিকভাবে অপো দেশের বাজারে এফ ওয়ান, এফ ওয়ান প্লাস এবং এফ ওয়ান এস নিয়ে আসে এবং সফলভাবে তরুণ প্রজন্মের মাঝে সাড়া ফেলে। এরপর গ্রুপ সেলফির জন্যে ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে আসে এফ থ্রি এবং এফ থ্রি প্লাস। ক্রমবর্ধমান জনপ্রিয়তার ফলে ২০১৭ সালে ফেস-আইডি এবং বৃহত্তর ডিসপ্লের সঙ্গে এফ ফাইভ এবং এফ ফাইভ ইয়ুথ আনে অপো। পরবর্তীতে, চমৎকার কালার কোয়ালিটি ও এআই সেলফি ক্যামেরার এফ সেভেন এবং এফ সেভেন ইয়ুথ লঞ্চ করা হয়। তরুণ প্রজন্মকে নেটফ্লিক্সসহ সব রকমের ভিডিও কন্টেন্ট উপভোগে আনন্দ জোগাতে চোখ ধাঁধানো ওয়াটারড্রপ নচ, ৯৩.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২৫ মেগাপিক্সেলের ক্লিয়ার সেলফি ক্যামেরার এফ নাইন ও এফ নাইন প্রো লঞ্চ করে অপো। ২০১৯ এ এফ ইলেভেন এবং এফ ইলেভেন প্রো ফোন দুটোতে আনা হয় চমৎকার পোর্ট্রেট ক্যামেরা।

গত কয়েক বছরে অপো তাদের এফ সিরিজের ফোনগুলোর অনেক উন্নতিসাধন করেছে এবং বাংলাদেশসহ সারা বিশ্বে এই সিরিজের ফোনগুলোর একটি বিশাল ফ্যান বেস তৈরী হয়েছে। এ বছরের প্রথম প্রান্তিকে ৮ গিগাবাইট র‍্যাম, ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ভোক ৩.০ ফ্ল্যাশ চার্জিং সঙ্গে শক্তিশালী এফ ফিফটিন লঞ্চ করে অপো। স্মার্টফোনটি তরুণদের মাঝে তাৎক্ষণিকভাবে জনপ্রিয়তা লাভ করে।

এফ সিরিজের জয়যাত্রায় নতুন মাত্রা দিতে এই সিরিজের আরেকটি শক্তিশালী ডিভাইস নিয়ে আসছে অপো, যা স্মার্টফোন উৎসাহীদের চমৎকার মোবাইল ফটোগ্রাফি এবং অসাধারণ পারফরম্যান্স দেয়ার পাশাপাশি একটি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও কাজ করবে।

অপো:

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্যে একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারন অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট। এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি। ২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগ্রামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র‍্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোণ ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদেরকে স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা