ছবি: সংগৃহীত
টেকলাইফ

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

নিজস্ব প্রতিবেদক: নবায়নযোগ্য জ্বালানি নির্ভর যানবাহন ও পাওয়ার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডি পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি উন্মোচিত করেছে। পাশাপাশি নিজেদের কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই মডেলের গাড়ি বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

এ উপলক্ষে গত ২৮ মে চীনের জিয়ান শহরে এক অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে ৪৬.০৬ শতাংশ থার্মাল এফিসিয়েন্সি, মাত্র ২.৯ লিটার/১০০ কিলোমিটারের জ্বালানি সাশ্রয় সুবিধা এবং ২১০০ কিলোমিটারের অসাধারণ রেঞ্জের কারণে সংশ্লিষ্ট খাতে নতুন রেকর্ড গড়েছে পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

বিওয়াইডি কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই দূর্দান্ত দুটি মার্কেট রেডি গাড়ি, যেগুলো সাধারণ গাড়ির তুলনায় ৩ ভাগের এক ভাগ জ্বালানি ব্যবহার করে, অন্যদিকে ৩ গুণ বেশি রেঞ্জ উপভোগেরও সুবিধা দেয়। চীনের বাজারে এ গাড়ি দুটির দাম ৯৯৮০০-১৩৯৮০০ ইউয়ানের মধ্যে রয়েছে।

উল্লেখ্য, এ পর্যন্ত ৩৬ লাখ ইউনিটেরও বেশি পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল) মডেলের অন্তর্ভুক্ত গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। চীনে বিক্রিত প্রতি ২টি পিএইচইভি’র মধ্যে একটি বিওয়াইডি।

আরও পড়ুন: বাজারে এসেছে দেশে তৈরি ওয়ানপ্লাস স্মার্টফোন

প্রতিষ্ঠানটির এ বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে একই সাথে প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য বিকাশ ও অটোমোটিভ খাতে নতুন দিগন্তের উন্মোচন উদযাপিত হয়েছে।

এ প্রসঙ্গে বিওয়াইডি’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়াং চুয়ানফু জানান, পিএইচইভি প্রযুক্তির বিশ্ববাজারে সেরার অবস্থানটি দখল করে নিয়েছে বিওয়াইডি।

শক্তিশালী এক্সেলারেশন, জ্বালানি সাশ্রয়, সেরা এনভিএইচ পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্যদায়ক ড্রাইভিং, পরিবেশবান্ধবতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওপর ভর করে পিএইচইভি’র বাজারকে আরও সম্প্রসারিত করছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

আরও পড়ুন: মেক্সিকোতে ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন

বিওয়াইডি’র বিদ্যুৎকেন্দ্রিক পাওয়ারট্রেইন, সব ধরনের আবহাওয়ার সাথে মানানসই সর্বাধুনিক ফুল ভেহিকল থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং বিদ্যুতায়ন ও বুদ্ধিমত্তার ব্যবহারে নিরবচ্ছিন্ন সমন্বয় করতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ই/ই) আর্কিটেকচার ব্র্যান্ডটির ‘লিপ ফরোয়ার্ড’ প্রচেষ্টার সেরা উদাহরণ দেয়।

এর সার্বিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম গাড়ির ব্যাটারি, ইঞ্জিন বে ও কেবিন জুড়ে তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেটি এ খাতে বিওয়াইডি’ই প্রথম নিয়ে এসেছে।

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর এ যাত্রায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা