ছবি: সংগৃহীত
টেকলাইফ

মেক্সিকোতে ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন

টেকলাইফ ডেস্ক: মেক্সিকোতে প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন করেছে বিওয়াইডি। ট্রাকটিতে ডিএমও সুপার হাইব্রিড অফ-রোড প্ল্যাটফর্ম ফিচার ব্যবহার করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি নির্ভর এ লাক্সারি পিকআপ বিওয়াইডি’র পোর্টফোলিওর সর্বশেষ সংযোজন।

আরও পড়ুন: বাজারে প্রোটন এক্স৯০ নিয়ে এল র‍্যানকন

ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে বিবেচনায় রেখে যুক্ত নানা ফিচার ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিওয়াইডি’র প্লাগইন হাইব্রিড এ মডেল প্রথম আন্তর্জাতিক পণ্য হিসেবে চীনের বাইরের বাজারে উন্মোচিত হয়েছে।

‘হাইব্রিড পাওয়ার, ওয়াইল্ড স্পিরিট’- এ থিমে উন্মোচিত এ গাড়িটি উদ্ভাবন ও বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতার অপূর্ব সমন্বয়ে নকশাকৃত। যেকোনো প্রতিকূল রাস্তায় চলাচলের উপযোগী ট্রাকটি ব্যবহারকারীদের আনন্দ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য ছাপ বহন করে।

বিওয়াইডি শার্কের উন্মোচনী অনুষ্ঠানে ৮০০’ রও বেশি উৎসাহী দর্শক উপস্থিত ছিলেন।

বিওয়াইডি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিওয়াইডি আমেরিকাসের সিইও স্টেলা লি বলেন, নতুন জ্বালানি প্রযুক্তির ব্যবহারে বিশ্বের নেতৃস্থানীয় বিওয়াইডি, বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

জ্বালানি ভিত্তিক পিকআপের গতানুগতিক ধারণাকে বদলে দিতে আমরা নবায়নযোগ্য জ্বালানি নির্ভর পিকআপ বিওয়াইডি শার্ক নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের জীবনযাত্রায় অমিত সম্ভাবনা জাগ্রত করবে।

বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি নির্ভর পিকআপের ক্ষেত্রে এখন পথ প্রদর্শকের ভূমিকায় রয়েছে বিওয়াইডি। এর ডিজাইন ডিরেক্টর উলফগ্যাং এগারের হাত ধরে শার্ক, অর্থাৎ হাঙর থেকে অনুপ্রাণিত হয়ে এ গাড়ির নকশা তৈরি হয়, যেটি’র পাওয়ার বা বিশুদ্ধ শক্তিকে ভবিষ্যতমুখী প্রযুক্তির সাহায্যে আরও কার্যকরী করে তোলা সম্ভব।

আরও পড়ুন: গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

ট্রাকটির ইন্টেরিওর ডিজাইন করেন বিওয়াইডি’র ইন্টেরিয়র ডিজাইন ডিরেক্টর মাইকেল জাউখ-পাগানেত্তি, যিনি স্পেসশিপ কনসোলের নকশা থেকে এর অনুপ্রেরণা পান।

কার্যকারীতা ও আধুনিকতার সমন্বয়ে নতুন মানদন্ড নিশ্চিত করতে বিওয়াইডি শার্কের কেবিনে ১০.২৫ ইঞ্চি এলসিডি ইনস্ট্রুমেন্ট প্যানেল ও ১২.৮ ইঞ্চি অ্যাডাপ্টিভ রোটেটিং স্ক্রিন ব্যবহার করা হয়েছে।

গাড়িটির পেছনের সিটগুলো ২৭ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন অর্থাৎ হেলানো সম্ভব; যা পিকআপের গতানুগতিক ডিজাইনের ধারণাকে বদলে দেয় এবং ট্রাকটির অত্যাধুনিক ককপিটের ভেতরে স্বাচ্ছন্দ্য ও বিলাসী প্রযুক্তির অভিজ্ঞতা নিশ্চিত করে।

আরও পড়ুন: ফ্ল্যাগশিপ মডেল নিয়ে দেশে বিওয়াইডি’র যাত্রা শুরু

বিওয়াইডি শার্কে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড রিয়ার-ড্রাইভ পাওয়ারট্রেইন, ইএইচএস ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম ও ১.৫ লিটার টার্বো হাই-পাওয়ার ইঞ্জিন।

এটি ৪৩০ হর্সপাওয়ারেরও (অশ্বশক্তি) বেশি সক্ষমতা অনায়াসেই অতিক্রম করতে পারে, যা একটি ৪.০ এল ভি৮ (৪,০০০ সিসি ও ‘ভি’ আকৃতির ৮টি সিলিন্ডারের সক্ষমতা-সম্পন্ন) ইঞ্জিনের সমতুল্য। গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটারে গতি তুলতে সক্ষম, যা পিকআপ হিসেবে অন্য যেকোনো মডেলের চেয়ে অনেক দ্রুত।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা