ছবি: সংগৃহীত
খেলা

হার দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ লজ্জার হার দিয়ে শুরু করলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেটে ১৪০ রান সংগ্রহ করে। ব্যাটে জবাব দিতে নেমে ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

ওমানের আল আমেরাতে ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৭ অক্টোর) টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে ফিল্ডিং বেছে নেন। পেসার তাসকিন আহমেদ প্রথম ওভারে বল হাতে ৪ রান দেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পরের ওভারে লেগ-বাই থেকে ১ রান ছাড়া মেডেন ওভার পান।

প্রথম দুই ওভারে রান না আসায় চাপে পড়ে স্কটল্যান্ড। তৃতীয় ওভারে সেই চাপ আরও বাড়ান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দুর্দান্ত এক ইয়র্কারে রানের খাতা খোলার আগেই কাইল কোয়েৎজারকে বোল্ড করেন সাইফুদ্দিন।

এরপরই চাপের মুখ থেকে দলকে রক্ষা করতে মারমুখী হয়ে উঠেন ওপেনার জর্জ মুনসে। পাওয়ার প্লেতে দুটি ছক্কা ও একটি চার মারেন এই ব্যাটার। তার দেখাদেখি ১টি চার মারেন তিন নম্বরে নামা উইকেটরক্ষক ম্যাথু ক্রস। এতে ৭ ওভার শেষে এক উইকেটে ৪৪ রান তুলে ম্যাচে ফিরে স্কটল্যান্ড। এরপরই জমে যাওয়া মুনসে-ক্রস জুটি ভাঙতে মরিয়া ছিল বাংলাদেশ। অফ-স্পিনার মাহেদি হাসান বাংলাদেশের সেই আশা পূরণ করেন। নিজের প্রথম ও ইনিংসের অষ্টম ওভারে দুই উইকেট তুলে নেন মাহেদি। দলীয় ৪৫ ও ৪৬ রানে মুনসে-ক্রসকেই বিদায় দেন মাহেদি। ১৭ বলে একটি চারে ১১ রান করেন ক্রস। দুটি করে চার-ছক্কায় ২৩ বলে ২৯ রান করেন মুনসে।

দুই সেট ব্যাটসম্যানকে শিকার করে আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। এতে স্কটল্যান্ডের মিডল-অর্ডারে ছোট ধস নামান মাহেদি ও সাকিব আল হাসান। সাকিব দুটি ও মাহেদি একটি উইকেট নেন। এক পর্যায়ে ৫৩ রানেই ৬ উইকেট হারায় স্কটল্যান্ড।

এ অবস্থায় দলের হাল ধরেন ক্রিস গ্রেভস ও মার্ক ওয়াট। মারমুখী মেজাজে ব্যাট করে স্কটল্যান্ডকে লড়াই করার পুঁজি এনে দেন গ্রেভস। ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন গ্রেভস। আর ১৭ বলে ২২ রান করেন ওয়াট। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪০ রান করে স্কটিশরা।

বাংলাদেশের মাহেদি ৩, মুস্তাফিজ-সাকিব ২টি করে এবং তাসকিন-সাইফুদ্দিন ১টি করে উইকেট নেন। ২টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব। এতে পেছনে পড়ে গেলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।

জয়ের জন্য ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ১৮ রানে দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরেন। লিটন দাস ও সৌম্য সরকার, দুজনই ৫ রান করে করেন।

২১ বলে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব ও মুশফিকুর রহিম। সাবধানতার সঙ্গে স্কটল্যান্ডের বোলারদের মোকাবেলা করতে থাকেন তারা। উইকেটে টিকে থাকাই মূল লক্ষ্য ছিল সাকিব-মুশফিক জুটির । চতুর্থ ওভারে জুটি বাঁধার পর অষ্টম ওভার পর্যন্ত কোন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আদায় করতে পারেননি সাকিব-মুশফিক। নবম ওভারে পরপর দুটি ছক্কা মারেন মুশফিক।

তবে ১২ ও ১৪তম ওভারে বড় ধাক্কা খায় বাংলাদেশ। প্রথমে ২৮ বলে ২০ রান করা সাকিব এবং পরে ৩৬ বলে ৩৮ রান কর মুশফিক আউট হন। সাকিবের ইনিংসে ১টি চার এবং মুশফিকের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা ছিল।

সাকিব-মুশফিকের বিদায়ে ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। এমন অবস্থায় জয়ের জন্য শেষ ৩০ বলে ৫৪ রান দরকার পড়ে বাংলাদেশের। এসময় অধিনায়ক মাহমুদুল্লাহর সঙ্গে উইকেটে ছিলেন আফিফ হোসেন। ১৭তম ওভারে দুটি চারসহ ১২ রান মাহমুদুল্লাহ-আফিফ।

১৮তম ওভারে আউট হন আফিফ। ২টি চারে ১২ বলে ১৮ রান করেন। আফিফ ফিরলেও, মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নকের অপেক্ষায় ছিল বাংলাদেশ। সঙ্গে উইকেটরক্ষক নুরুল হাসানের শেষ দিকের ক্যামিও। যা আনঅফিসিয়াল ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে করেছিলেন নুরুল।

কিন্তু ১৯তম বাংলাদেশের স্বপ্ন চুরমার করে দেন স্কটল্যান্ডের ডান-হাতি পেসার ব্র্যাড হুইল। দ্বিতীয় বলে নুরুলকে ও পঞ্চম বলে মাহমুুদুল্লাহকে আউট করেন হুইল। ২২ বলে একটি করে চার-ছক্কায় মাহমুদুল্লাহ ২৩ ও নুরুল ২ রান করেন। এতে শেষ ওভারে জিততে ২৪ রান দরকার পড়ে বাংলাদেশের।

শেষ ওভারের দ্বিতীয় বলে সাইফুদ্দিনের বাউন্ডারি, এরপর মাহেদির ব্যাট থেকে চতুর্থ বলে ওভার বাউন্ডারি আসে। তাতেও স্কটল্যান্ডের ছুঁড়ে দেয়া টার্গেটকে স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান করে হার মানে টাইগাররা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা