খেলা

আগে দেশের খেলা

স্পোর্টস ডেস্ক : বিসিবি নতুন চুক্তিপত্রের আরোপিত শর্ত মেনে দেশের ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। ক্রিকেটাররা জানিয়েছেন বিদেশি লিগে খেলার সুযোগ এলেও, জাতীয় দলে না খেলে বিদেশে যাবেন না তারা।

মূলত লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটে বাংলাদেশের ৭ খেলোয়াড় নিবন্ধন করার খবরের ভিত্তিতেই এই বিষয়টি সামনে এসেছে।

আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত হবে এলপিএলের দ্বিতীয় আসর। কিন্তু আগস্টের ২ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের। তাহলে এলপিএলে নিবন্ধনকৃত বাংলাদেশি ক্রিকেটারদের কী হবে? তারা কোনটিতে খেলবেন?

এ প্রশ্নের জবাব দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন আগে দেশের খেলাই খেলবেন ক্রিকেটাররা। পরে সুযোগ থাকলে বিদেশি লিগগুলোতে যাবেন তারা।

শনিবার (৩ জুলাই) ক্রিকবাজে আকরাম খান বলেছেন, ‘এলপিএলের শুরুতে বাংলাদেশি ক্রিকেটাররা থাকতে পারবে না। কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ রয়েছে। আমাদের আরও সম্ভাব্য সিরিজ আছে। তবে মাঝে কিছু ফাঁকা সময় আছে। তারা ঐসময়ে গিয়ে এলপিএল খেলতে পারবে।’

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা