খেলা

২০২২ সালের নারী বিশ্বকাপের সূচি ঘোষণা আইসিসির

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে ২০২২ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে আইসিসি নারী বিশ্বকাপ। এর প্রায় ১৬ মাস আগে আইসিসি সেই বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আজ। ২০২২ সালের ৪ মার্চ শুরু হবে নারী বিশ্বকাপের জমজমাট আসর। ৩১ দিন ব্যাপি অনুষ্ঠিতব্য, ৩১ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে ৩ এপ্রিল।

নিউজিল্যান্ডের ৬টি শহরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। তাওরাঙ্গা বে ওভালে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড মুখোমুখি হবে বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দলের। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

মোট আটটি দল অংশ নেবে ২০২২ নারী বিশ্বকাপে। আগে থেকেই ৫টি দল নির্ধারিত এই টুর্নামেন্টের জন্য। বাকি তিনটি দল নেয়া হবে বাছাই পর্ব থেকে। যে ৫টি দল নির্ধারিত, তারা হচ্ছে- স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ভারত।

বাকি তিনটি দল বাছাই করা হবে আগামী বছর (২০২১ সালে) ২৬ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আরেকটি টুর্নামেন্ট থেকে। সেই টুর্নামেন্টে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই হয়ে এসেছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাংকিংয়ে সেরা অবস্থানের কারণে বাছাই হয়ে এসেছে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। এছাড়া আঞ্চলিক চ্যাম্পিয়ন হিসেবে বাছাই হয়ে এসেছে এশিয়া থেকে থাইল্যান্ড, আফ্রিকা থেকে জিম্বাবুয়ে, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে পাপুয়া নিউগিনি, এমেরিকা থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে নেদারল্যান্ডস।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাদের অভিযান শুরু করবে টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ দিয়ে। ৫ মার্চ তারা মুখোমুখি হবে নারী ক্রিকেটের আরেক শক্তিশালী দল অস্ট্রেলিয়ার। ভারতীয় নারী ক্রিকেট দল ৬ মার্চ বিশ্বকাপ অভিযান শুরু করবে বাছাই পর্ব থেকে উঠে আসা আরেকটি দলের।

টুর্নামেন্টের ফরম্যাট যেভাবে সাজানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে- আট দলের প্রতিটি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ পর্বের সেরা চার দলকে নিয়ে পরে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, এরপর ফাইনাল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা