ছবি : সংগৃহিত
জাতীয়

বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার

সান নিউজ ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস। বড়দিন উদযাপন উপলক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে র‌্যাবের স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ও বোম্ব ডিস্পোজাল ইউনিট।

আরও পড়ুন : দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা

শনিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব হেডকোয়ার্টারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারসহ অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে ও ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া এবং বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২৫ ডিসেম্বর রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীরাদের বড়দিন দেশের বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে উৎসব পালন করবে। এদিনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন : মেয়াদোত্তীর্ণ টিকা চলবে ৩ মাস

গোয়েন্দা নজরদারি বাড়ানো, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। চার্চসমূহে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স, ফুট ও মোবাইল পেট্রোল, ভেহিক্যাল স্ক্যানার, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং-এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ছাড়া, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। অনলাইনে মিথ্যা অপপ্রচার ও গুজব ঠেকাতে র‌্যাবের সাইবার মনিটরিং টিমের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

আরও পড়ুন : সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ মাধ্যমকে র‌্যাবের আইন ও মিডিয়া উইংয়ের প্রধান কমান্ডার খন্দকার আল-মঈন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমরা এ নিরাপত্তা পরিকল্পিতভাবে সাজিয়েছি। যা বড়দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সার্বিক নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য তিনি সব ধর্মাবলম্বীদের সহযোগিতার অনুরোধ জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা