সংলাপে বসছে ঢাকা-ওয়াশিংটন 
জাতীয়

সংলাপে বসছে ঢাকা-ওয়াশিংটন 

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ দুই বছর বিরতির পর দ্বিপক্ষীয় বৈঠকে বসছে। এ বৈঠকে ঢাকার পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ওয়াশিংটনের পক্ষে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন : মস্কোর ওপর নিষেধাজ্ঞা চরম আপত্তিকর

রোববার (২০ মার্চ) দুপু‌রে এবারের ৮ম অংশীদারিত্ব সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হবে। করোনার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত বৈঠক স্থগিত ছিল বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়, বৈঠকে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতাসহ রোহিঙ্গা ইস্যুতে জোর দিতে চায় ঢাকা। অপরদিকে ওয়াশিংটন মানবাধিকার, শ্রম অধিকার, নিরাপত্তা সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিতে (আইপিএস) গুরত্ব দেবে।

ঢাকার পক্ষ থেকে কোন বিষয়গুলো বৈঠকে তুলে ধরা হবে- জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এনগেজমেন্ট বাড়াতে চাই। সেক্ষেত্রে রাজনৈতিক সম্পৃক্ততা, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কাজ করা কিংবা রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের আরও সম্পৃক্ততা চাই আমরা। তাছাড়া র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে করতে চাই। এটা নিয়ে তাদের সহযোগিতা চাইবে ঢাকা।

আরও পড়ুন : বাংলাদেশের চোখ সিরিজ জয়ে

ওয়াশিংটন-ঢাকার সংলাপে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংবাদ মাধ্যমকে বলেন, আমেরিকার সঙ্গে আমাদের খুবই ভালো সম্পর্ক। তাদের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে চাই। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চাই। তাদের কাছ থেকে বিনিয়োগ চাই। তাছাড়া জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, জিএসপির পুনর্বহাল বা সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি তুলব।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউক্রেন ইস্যুতে ড. মোমেন বলেন, র‌্যাবের ওপর জনগণের আস্থা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছি, তোমরা সঠিক তথ্য যাচাই-বাছাই কর। আমরা চাই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক তারা, এটা তাদের বলব। আর ইউক্রেন ইস্যু কূটনৈতিকভাবে সমাধান হোক, সেটাই চাওয়া। আমরা শান্তি চাই। চাই, সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান হোক।

আরও পড়ুন : উপকূলে চোখ রাঙাচ্ছে ‘অশনি’

এদিকে সংলাপে অংশ নিতে ৩ দিনের সফরে এরইমধ্যে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

রোববার ( ২০ মার্চ ) দুপু‌রে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-ওয়া‌শিংট‌নের অষ্টম অংশীদারিত্ব সংলাপে নেতৃত্ব দেওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌বেন। সোমবার ন্যুল্যান্ড ঢাকা থে‌কে নয়াদি‌ল্লির উদ্দেশে রওনা কর‌বেন।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪০

মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার ( ১৮ মার্চ) জানায়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও সহযোগিতার উপর জোর দিতে একটি প্রতিনিধি দল নিয়ে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ১৯-২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন।

সফরে প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি থাকছেন।

আরও পড়ুন : ঝুঁকিপূর্ণ দৃশ্যে ক্যাটরিনা

আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারিত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরও গভীর করতে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা