সারাদেশ

বুড়িগঙ্গার চ্যানেল যেন পলিথিন-ঝুট ভাগাড়, ব্যাহত হচ্ছে ওয়াকওয়ে নির্মাণ

এ এইচ সুমন, কেরানীগঞ্জ (ঢাকা)

দক্ষিণ কেরানীগঞ্জের পোস্তগোলা আসিফ মাঠ থেকে কালীগঞ্জ বাজার পর্যন্ত বুড়িগঙ্গা নদীর চ্যানেল বা খালটি এখন আর কোনো জলাশয় নয়, পরিণত হয়েছে বিশাল এক ময়লার ভাগাড়ে। সম্প্রতি এই খালের ওপর ওয়াকওয়ে বা হাঁটার পথ নির্মাণ ও খাল উদ্ধারের কাজ শুরু হলে বেরিয়ে আসে এক ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের চিত্র। খালের তলদেশ খুঁড়তেই মাটির বদলে উঠে আসছে কেবল টন কে টন পলিথিন, ক্ষতিকর প্লাস্টিক আর গার্মেন্টসের ঝুট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ওয়াকওয়ে নির্মাণের জন্য ভারী যন্ত্রপাতি দিয়ে মাটি খনন ও পাইলিংয়ের কাজ চলছে। কিন্তু খালের বুক চিরে মাটির বদলে বেরিয়ে আসছে কুচকুচে কালো কাদা, পলিথিন ও কাপড়ের টুকরোর বা ঝুটের বিশাল স্তূপ। বছরের পর বছর ধরে ফেলা বর্জ্যে খালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যেন ময়লার পাহাড় তৈরি হয়েছে এবং খালের প্রাকৃতিক রূপ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এই ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের জন্য মূলত দায়ী এলাকার অসচেতন গার্মেন্টস ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে গার্মেন্টস কারখানাগুলো তাদের বর্জ্য ও ঝুট সরাসরি এই খালে ফেলছে। এর পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও তাদের দৈনন্দিন বাসাবাড়ির সব ময়লা-আবর্জনা নির্বিঘ্নে ছুঁড়ে ফেলছেন এই চ্যানেলে। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে পানির প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

পরিবেশ রক্ষায় যারা প্রতিনিয়ত গলা ফাটান, সেইসব পরিবেশবাদীদের ভূমিকা নিয়েও জনমনে তীব্র অসন্তোষ ও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, পরিবেশবাদীদের আন্দোলন ও চিল্লাচিল্লি কেবল লোকদেখানো। বাস্তবে খালটি যখন চোখের সামনে দিনের পর দিন পলিথিন আর ঝুটের ভাগাড়ে পরিণত হচ্ছিল, তখন তাদের কোনো কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি।

ওয়াকওয়ে নির্মাণের এই উদ্যোগ খালটিকে পুনরুদ্ধারের একটি সুযোগ তৈরি করলেও, এত বিপুল পরিমাণ পলিথিন ও বর্জ্য অপসারণ করা এখন নির্মাণকারী প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, এই খাল ও বুড়িগঙ্গাকে বাঁচাতে হলে কেবল বর্জ্য অপসারণই যথেষ্ট নয়; বরং যারা প্রতিনিয়ত এই দূষণ করে চলেছেন, সেইসব অসচেতন নাগরিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা