জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু লার্ভার উৎস নিধনে আগামী ২ আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১ আগস্ট) নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে 'ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ' বিষয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ তথ্য জানান।

মেয়র তাপস বলেন, উৎস নিধন ছাড়া এডিস মশা নির্মূল করা সম্ভব না। আমরা এখন সে উৎস নিধন করব, ঘরে ঘরে যাবো। উৎস নিধন করব।

এ সময় ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে শেখ তাপস ডেঙ্গু মশার প্রজননের ফলে ডেঙ্গু মশার বিস্তৃতি লাভ করেছে বা ডেঙ্গু মশার প্রজননস্থল সম্পর্কিত তথ্য দিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

ডেঙ্গু লার্ভার প্রজননস্থল সম্পর্কে দক্ষিণ সিটি করপোরেশনকে তথ্য দিতে ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করারও অনুরোধ জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এদিকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম 'আগামী দুই সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করে ডেঙ্গু সহনীয় পর্যায়ে আনতে' সিটি করপোরেশনের সকল কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে মো. তাজুল ইসলাম বলেন, "বারবার সচেতন করার পরেও মানুষ সচেতন হচ্ছে না। সরকারের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা এবং সেই কাজ সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে। এখন মানুষ যদি সচেতন না হয়ে এডিস মশার প্রজননে ভূমিকা রাখেন, সেই মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হবেন। নানা সমস্যায় ভুগবেন আর চিৎকার করে সরকারকে দোষ দিবেন। এটি সমীচীন হবে না। আপনারা নিজে সচেতন না হলে সরকার আপনাকে রক্ষা করতে পারবে না।"

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সারাবিশ্বেই স্বীকৃত পন্থা হলো সোর্স রিডাকশন তথা উৎস নিধন। এখন প্রত্যেকটা উৎসস্থলে আমরা হানা দেবো। প্রত্যেকটা উৎসস্থল আমরা ধ্বংস করব। সেজন্য আগামীকাল থেকে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে কাউন্সিলররা স্বয়ং সেসব উৎসস্থল পরিদর্শনে যাবেন, মহিলা কাউন্সিলররা যাবেন, আমাদের মশক সুপারভাইজাররা যাবেন, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা যাবেন, নির্বাহী ম্যাজিস্ট্রটরা যাবেন। সেখানে যার যা প্রয়োজন হবে তার প্রয়োজনও আমরা মেটাবো এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে তা সমন্বয় করা হবে।

এ সময় দক্ষিণ সিটিতে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মানে আসলে পুরান ঢাকা, আসল ঢাকা। এখানে জনঘনত্ব বেশি। এখানে সরকারি আবাসন বেশি। আমরা এপ্রিল মাস থেকেই বলে আসছি - কলোনিগুলো, আবাসনগুলোর ব্যাপারে যেন সরকারি সংস্থাগুলো ব্যবস্থা নেয়। সে জায়গায় আমরা লক্ষ্য করছি যে, এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেই প্রেক্ষিতেই আজকের এই কার্যক্রম। তাই কোথায় বেশি, এটা আসলে সেভাবে দেখার বিষয় না। আমরা সবাই মিলে চেষ্টা করছি, গতবছর যেভাবে সফল হয়েছিলাম, যাতে করে এই অগাস্টের মধ্যেই তা শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি।

ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে চিরুনি অভিযান আরও কিভাবে ফলপ্রসূ করা যায় সে বিষয়েই আজকের আয়োজন জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সঞ্চালনায় সভায় কাউন্সিলরগণ তাদের মতামত উপস্থাপন করেন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা