জাতীয়

দখল হওয়া খাল পুনরুদ্ধার করতে হবে: তাজুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের লক্ষ্যে অবৈধভাবে দখল হওয়া সকল খালসমূহ পুনরুদ্ধার করে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে।

মঙ্গলবার (২৬এপ্রিল)রাজধানীতে জলাবদ্ধতা নিরসন এবং ওয়াসার নিকট থেকে খাল হস্তান্তরের সময় সিটি করপোরেশনকে দেয়া কর্মপরিকল্পনার অগ্রগতি এবং 'কল্যাণপুর পাম্পের রিটেনশন পন্ড' এর জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে তিনি এসব বলেন ।

রিটেনশন পন্ডের জন্য নির্ধারিত জায়গা অবৈধ দখল হওয়ার কথা ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র মন্ত্রীকে অবহিত করলে মন্ত্রী বলেন, অবৈধ দখল করে যে কোনো অবকাঠামো নির্মাণ হোক এবং যেই করুক না কেন তা উচ্ছেদ করে ওয়াটার পন্ড নির্মাণ করার ব্যবস্থা নিতে হবে। উচ্ছেদ অভিযানকালে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও শান্তিপ্রিয় জনগণের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি ।

সিটি করপোরেশনগুলোতে কোভিড-১৯ মোকাবেলায় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অর্থ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে গৃহীত কার্যক্রম মন্ত্রী অবহিত হন এবং সকল কাউন্সিলরদের স্ব স্ব এলাকাকে ছোট ছোট সাব জোনে ভাগ করে প্রতিটি সাব জোনে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে দুঃস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, উত্তর সিটি কর্পোরেশন নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পাম্প রিটেনশন পন্ডের জন্য এখানে ১৭১ একর জমি অধিগ্রহণ করেছে। কিন্তু অধিকৃত এ জায়গায় অনেকেই অবৈধভাবে দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। এসব অবৈধ অবকাঠামো উচ্ছেদ করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর শাস্তির জন্য যা যা করা দরকার তার সবই করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন থাকা খালগুলোর দুই পাড় দখল করে সংকুচিত করা হয়েছে। খালের দখল ঠেকাতে সীমানা নির্ধারণের জন্য সীমানা পিলার স্থাপনের ব্যবস্থা নিতে দুই সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

কল্যাণপুর পাম্পের গুরুত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনকালে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র 'কল্যাণপুর স্ট্রং ওয়াটার পাম্প স্টেশন সংলগ্ন রেগুলেটিং পন্ড সংরক্ষণ প্রকল্প (ফেজ-২)' শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়ে অবহিত করলে মন্ত্রী তা মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে, স্থানীয় সরকার মন্ত্রী কল্যাণপুর পাম্প স্টেশন এবং পাম্পের রিটেনশন পন্ডের জন্য সিটি কর্পোরেশন কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা ঘুরে ঘুরে দেখেন। এছাড়া, উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য গাবতলীতে নির্মিতব্য বহুতল ভবনের কার্যক্রমও পরিদর্শন করেন মোঃ তাজুল ইসলাম।

সাননিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা