জাতীয়

আবদুল মতিন খসরুর শূন্যপদ পূরণে বারের সভা ৪ মে

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি আবদুল মতিন খসরুর মৃত্যুতে বারের সভাপতির শূন্যপদ পূরণে করণীয় নির্ধারণে ‘বিশেষ সাধারণ সভা’ আহ্বান করা হয়েছে। আগামী ৪ মে এই সভা অনুষ্ঠিত হবে।

বারের সম্পাদক রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৪ মে দুপুর ২টায় সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় আইনজীবী সমিতির সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

শূন্যপদ পূরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রের বিধান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বল হয়, ‘In the case of a casual vacancy occurring on account of the removal, resignation or death of any office bearer or other member the vacancy shall be filled within a month by election in a Special General Meeting of the Association to be held for the purpose and the manner of this election shall be decided by the meeting itself. Provided that office-bearer or other member who has submitted his resignation, shall have to carry on his duties until the vacancy caused by his resignation has been filled up.’

সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ২০২১-২২ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। এরপর করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা