ভ্যাকসিন কিনতে সহায়তা দেবে এডিবি
জাতীয়

ভ্যাকসিন কিনতে সহায়তা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক : করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান।

মহামারি থেকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে সরকারের সাথে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবি’র এপিভিএক্স ফ্যাসিলিটির সহায়তায় ৯৪০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের সময় করোনার ভ্যাকসিন কর্মসূচি সফলভাবে কার্যকর করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

এ সময় এডিবি কান্ট্রি ডিরেক্টর জনগণকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।

সবশেষে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের ৩টি খণ্ড তুলে দেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা