জাতীয়

‘দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়’

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি দুর্নীতিমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে সেজন্য দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘দুর্নীতি উন্নয়নের বড় অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’

রোববার (৭ ফেব্রুয়ারি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বার্ষিক প্রতিবেদন-২০১৯ পেশ করা হলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে কমিশন দুর্নীতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ প্রতিবেদন পেশ করেন। এ সময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুদক চেয়ারম্যান জানান, ২০১৯ সালে ২১ হাজারের অধিক অভিযোগ পাওয়া গেছে। ৮ শতাংশ অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে এবং ১৭ শতাংশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৯ সালে তিন হাজার ৪৯৭ কোটি টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ৪৩৬ কোটি টাকার। এছাড়া দেশে-বিদেশে বিভিন্ন সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করা হয়েছে।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান সরকারি কর্মকর্তাদের সততা জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নবম গ্রেড থেকে উপরের কর্মকর্তাদের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করেন। এছাড়া তিনি সিভিল সার্ভিস রিফর্মস কমিশন প্রতিষ্ঠারও সুপারিশ করেন।

দুর্নীতিরোধে কমিশন যে সমস্ত সুপারিশ পেশ করেন সেগুলো বাস্তবায়ন ও মনিটরিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন দুদক চেয়ারম্যান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত রাষ্ট্রপতির কার্যালয় মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা